সংবাদ শিরোনাম :
দূর্গা পূজায় ৬ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২২৭ বার পঠিত

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।আজ রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ তারিখ রবিবার হতে ২৫ তারিখ বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ২২ তারিখ রবিবার হতে ২৪ তারিখ মঙ্গলবার পর্যন্ত সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
এছাড়া আরও বলা হয়, এসময় বিশ্ববিদ্যালয়ের পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, ইন্টারনেটসহ সকল জরুরি পরিসেবা চালু থাকবে।
প্রসঙ্গত, শুক্রবার এবং শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছে মোট ৬ দিন।


















