ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

জাবিতে ছাত্রী হয়রানির জেরে বাস আটকে চাঁদাবাজির অভিযোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২৩৬ বার পঠিত

জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে হয়রানির অভিযোগে লাব্বাইক পরিবহনের সাতটি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভুক্তভোগী ছাত্রী চারুকলা বিভাগের ৪৯তম ব্যাচে অধ্যয়নরত।

শনিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিক্ষার্থী বাসগুলো আটকাতে শুরু করেন। পরে সন্ধ্যা ৬টার বাসগুলো থেকে বিভিন্ন পরিমাণে টাকা নিয়ে তারা ছেড়ে দেন বলে অভিযোগ উঠেছে।

বাস আটককারী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ওই ছাত্রী লাব্বাইক বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় চালকের সহকারীর (হেলপার) সঙ্গে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয় ওই ছাত্রীর। একপর্যায়ে বাসের ওই সহকারী ওই ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন। এই ঘটনার জেরে শনিবার দুপুরে তাঁরা লাব্বাইক বাসগুলো আটক করেন।

ভুক্তভোগী ছাত্রী মুঠোফোন বলেন, ‘গতকাল বিকেলে আমি ও আমার বান্ধবী বাসে করে ঢাকায় যাচ্ছিলাম। ভাড়া নিয়ে বাসের সহকারী খুবই খারাপ আচরণ করেন। তিনি পারলে আমাদের মেরে বসেন, এমন আচরণ করতে থাকেন। পরে আজ আমরা তাঁদেরকে বলেছি জাস্ট সরি বলতে। কিন্তু তাঁরা কেউ সরি বলেননি।’

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বাইক পরিবহনের বাসগুলো রেখে চাবি নিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা। সেখানে চারুকলা বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে দেখা যায়।

লাব্বাইক বাসের চালক বিমল চন্দ্র বাংলাদেশ কন্ঠকে বলেন, প্রতিটি বাস থেকে সর্বনিম্ন ২০০০ টাকা নিয়েছেন। এর বাইরেও অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। যাঁর কাছ থেকে যত পেরেছেন, টাকা নিয়েছেন।

আরেকটি বাসের সহকারী মো. শাওন বাংলাদেশ কন্ঠকে বলেন, সারা দিন বাস আটক রেখে তাঁদের মারধর করেছেন শিক্ষার্থীরা। পরে তাঁদের বাসটি ৩৫০০ টাকা নিয়ে সন্ধ্যাবেলা ছাড়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বাংলাদেশ কন্ঠকে বলেন, ‘কিছু হলেই বাস আটক করে, পরে টাকা নিয়ে বাসগুলো ছেড়ে দেবে, এতে তো বিশ্ববিদ্যালয়ের ইজ্জত নষ্ট হয়। আজ শুনেছি লাব্বাইক পরিবহনের এক সহকারীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝামেলা হয়। এর জেরে বাস আটক করেছে। আমি তখনই নিরাপত্তা শাখার এক কর্মকর্তা, সাভার হাইওয়ে থানার একজন কর্মকর্তা এবং তিনজন সহকারী প্রক্টরকে পাঠিয়েছিলাম। নিরাপত্তা কর্মকর্তা আমাকে জানিয়েছেন, সন্ধ্যার দিকে কয়েকটি বাস ছাড়া হয়েছে। আরও কয়েকটি বাস আছে, কিন্তু বাসের চালকদের তাঁরা খুঁজে পাচ্ছেন না।’

প্রক্টর বলেন, ‘টাকাপয়সা নিয়েছে কি না, আমি জানি না। টাকা কারা নিয়েছে, আমাকে একটু তথ্য দিলে আমি এখনই ব্যবস্থা নেব।’

জাবিতে ছাত্রী হয়রানির জেরে বাস আটকে চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময় : ০৪:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩