ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

লালপুরে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে এডভোকেসী সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ১৬০ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উদযাপন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর ৬ দিন ব্যাপী সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ সভা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজীর আহমেদ, মেডিকেল অফিসার দিলরুবা মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, আড়বাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মো. শরীফুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মো. শরীফুল ইসলাম পরিবার পরিকল্পনা সপ্তাহের বিস্তারিত কার্যক্রম তুলে ধরে বলেন, সেবা সপ্তাহে উপজেলায় স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে উঠান বৈঠক, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ, গ্রহীতা সমাবেশ, যুব বয়সের সদস্যদের নিয়ে সম্মেলনসহ নানবিধ কার্যক্রম সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে পরিবার পরিকল্পনা এবং মা-শিশু স্বাস্থ্য সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে বলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, স্মার্ট ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি সিস্টেমের ফলে মা ও শিশুর মৃত্যুর হার কমেছে। মা ও শিশু মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনবল স্বল্পতার মধ্যেও পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রসমূহে স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে।

লালপুরে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে এডভোকেসী সভা

আপডেট সময় : ০৭:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩