লালপুরে থ্রি-হুইলার মালিক সমিতির মতবিনিময়
- আপডেট সময় : ০৬:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১৬৬ বার পঠিত

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা ভ্যান, অটোরিক্সা, সিএনজি ও থ্রি-হুইলার মালিক সমিতির উদ্যোগে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এতে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল।
উপজেলা সিএনজি ও থ্রি- হুইলার মালিক সমিতি সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ স ম মাহমুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোকনুল ইসলাম লুলু, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
এতে লালপুর উপজেলা আওয়ামী লীগ ও সিএনজি, অটো চার্জার, থ্রি হুইলার মালিক, শ্রমিক সমিতির বিভিন্ন পর্যায়ের প্রায় আড়াই হাজার লোক সমাগম হয়।




















