ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান Logo সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ভারতে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২৩৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ভারতের উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে রাজ্যের আলমোড়া জেলায় একটি যাত্রীবাহী বাস খাদ পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের তথ্যমতে, গড়ওয়াল থেকে কুমাওনের দিকে যাওয়ার পথে বাসটি মার্চুলা এলাকায় একটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। পুলিশ এবং রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মার্চুলায় দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানির দুঃখজনক খবর পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার আরটিও কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া, তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য চার লাখ এবং আহতদের জন্য এক লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ঘটনায় একটি ম্যাজিস্ট্রেট তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

ভারতে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০

আপডেট সময় : ০২:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪