ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

দেশে করোনার ভ্যাকসিনসহ প্রায় ১৩ ধরনের ভ্যাকসিন তৈরি হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দেশে করোনার ভ্যাকসিনসহ প্রায় ১৩ ধরনের ভ্যাকসিন তৈরি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ভ্যাকসিন রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এর পাশাপাশি আমাদের দেশে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।

দেশে ১৩ ধরনের ভ্যাকসিন উৎপাদনের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডেক ইন্টারন্যাশনালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকের অধীনে, আমেরিকা ডায়াডিক ইন্টারন্যাশনালের মাধ্যমে দেশে ভ্যাকসিন উৎপাদন, স্টোরেজ এবং মান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

আমেরিকার ডায়াডেক সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রযুক্তিগত সহায়তা, জনশক্তি এবং প্রশিক্ষণ সহায়তা দেবে। এখানে তাদের কোন অংশীদারিত্ব থাকবে না। এখানে যে ভ্যাকসিন তৈরি হবে তা হবে আন্তর্জাতিক মানের। তারা এ ব্যাপারে আমাদের সাহায্য করবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী চার বছরের মধ্যে উৎপাদনে যেতে পারব। এই প্ল্যান্টে আমরা প্রথমে করোনার ভ্যাকসিন তৈরি করব এবং ধীরে ধীরে আমাদের প্রয়োজনীয় সমস্ত ভ্যাকসিন তৈরি করব। আমরা এই ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণের জন্য সাড়ে তিনশ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছি। এরপর আমাদের চাহিদা অনুযায়ী খরচ করতে হবে।

তিনি বলেন, ‘আজ সমঝোতা স্মারক সই হয়েছে।যখন তাদের সঙ্গে চুক্তি হবে, তখন সেই চুক্তিতে বিস্তারিত উল্লেখ থাকবে। তারা আমাদেরকে টিকা তৈরিতে কারিগরি সহায়তা দেবে, তারা আমাদের দেশের লোকদেরকে টিকা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। আমাদের দেশের লোকজন প্রয়োজন হলে দেশের বাইরেও যাবে প্রশিক্ষণ গ্রহণ করতে।’

দেশে করোনার ভ্যাকসিনসহ প্রায় ১৩ ধরনের ভ্যাকসিন তৈরি হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩