ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন  Logo কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী Logo ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর Logo টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনা নিহত প্রবাসী স্বামী, স্ত্রী সুমার অবস্থা আশঙ্কাজনক Logo ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার চালান ধ্বংস Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ চোরাকারবারী গ্রেপ্তার Logo বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের Logo রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো লক্ষ্ণৌ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের পর লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে। শনিবার (২০ মে) রাতে লিগ পর্বের তাদের শেষ ম্যাচে লক্ষ্ণৌ কলকাতা নাইট রাইডার্সকে ১ রানে হারিয়েছে। এই হারে প্লে-অফে খেলার স্বপ্ন শেষ হয়েছে কলকাতার।

লক্ষ্ণৌ ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থান থেকে প্লে অফ নিশ্চিত করেছে। কলকাতা ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে এই বছরের আইপিএল শেষ করেছে।

কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে প্রথমে ব্যাট করার পর লক্ষ্ণৌ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫ উইকেটে ৭৩ রান করে। তবে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান এবং আয়ুশ বাদোনি ষষ্ঠ উইকেটে ৪৭ বলে ৭৪ রান করে দলকে স্বস্তি দেন। ২১ বলে ২৫ রান করে থামেন বাদোনি। পুরান ৩০ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৫৮ রান করেন।

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ২৮ ও প্রেরক মানকার ২৬ রান করায় লক্ষ্ণৌ ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে। কলকাতার বৈভব অরোরা-শার্দুল ঠাকুর এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।
কলকাতা ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে ম্যাচটি হেরে যায়। রিংকু ৩৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৬৭ রান করেন।

তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো লক্ষ্ণৌ

আপডেট সময় : ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩