ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

ডেঙ্গু সংক্রমণ যেন কমছেই না

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ৩৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ডেঙ্গু সংক্রমণ কমছে তো না ই উল্টো দিনদিন যেন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৩৩৪ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮। তবে এ সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।

মঙ্গলবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুন সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের কারণে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৩৪ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকার ২৭৩ জন এবং ঢাকার বাইরের ৬১ জন।

চলতি বছর এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৫৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৩৩৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২২৫ জন।

অন্যদিকে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৪ হাজার ২৯৯ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৩ হাজার ৩২৪ এবং ঢাকার বাইরে ৯৬৬ জন। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

দেশের ইতিহাসে ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।

ডেঙ্গু সংক্রমণ যেন কমছেই না

আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩