ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

জবির ছাত্রী হলের নবায়ন ফী জমার সময় বাড়লো ২৩ দিন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৯৮ বার পঠিত

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’র নবায়ন ফী জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। ছাত্রীদের আবেদন সাপেক্ষে ফী জমার সময় আরও ২৩ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত হলের আবাসিক ছাত্রীরা ফী জমা দিতে পারবেন।

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার আজ এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবায়ন ফী জমাদানের সময় বৃদ্ধির আবেদন বিবেচনায় সময় বাড়ানো হলো। আগামী ১৫ জুলাই পর্যন্ত ছাত্রীরা হলের নবায়ন ফী জমা দিতে পারবেন।পরবর্তীতে এটি আর বৃদ্ধি করা হবে না। ফী জমা দেয়ার পর রশিদের এক কপি কক্ষ ও সিট নম্বর লিখে ছাত্রীদেরকে হলের অফিসে জমা দিতে হবে।

এর পূর্বে গত ৭ জুন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যে সকল ছাত্রীর আবাসিক সিট পাওয়ার এক বছর পূর্ণ হয়েছে তাদেরকে ৭ থেকে ২২ জুনের মধ্যে নবায়ন ফী বাবদ ৩ হাজার ৫শত টাকা প্রদানের নির্দেশনা দেয়া হয়। তবে ছাত্রীদের আবেদন সাপেক্ষে ফী জমার সময় আরও ২৩ দিন বাড়ানো হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল আবাসিক ছাত্রীদের প্রত্যেকের বাৎসরিক সিট নবায়ন ফি ৫ হাজার ২শত ৬৫ টাকা নির্ধারণ করে সময় বেধে দেয়ার কারণে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

জবির ছাত্রী হলের নবায়ন ফী জমার সময় বাড়লো ২৩ দিন

আপডেট সময় : ০৬:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩