ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১৮৩ বার পঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ও শিশুশ্রম নিরসনে সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ খাগড়াছড়ি জেলা প্রশাসন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কারখানা পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মো. মোকসেদুল আলম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী লিয়াকত আলী চৌধুরী।

বক্তরা বলেন, এ জেলায় শিশু শ্রমিকরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের সকলের ডাটাবেইজ তৈরী করে বিভিন্ন প্রশিক্ষণ এবং শিশু শ্রমিকদের উপর নির্ভরশীল পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন। তার পাশাপাশি বিদ্যমান আইন প্রয়োগের মাধ্যমে শিশুশ্রম নিরোৎসাহিত করার আহ্বান জানানো হয়।বর্তমান সরকারের নানামুখী চ্যালেঞ্জিং পদক্ষেপ নেয়ার কারণে শিশু শ্রমিকদের সংখ্যা দিন দিন কমছে। এ পর্যন্ত ৮টি সেক্টরকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে বলে সেমিনারে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি বিভাগের বিভাগীয় প্রধান, বেসরকারী উন্নয়ন সংস্থা, আবাসিক হোটেল রেস্তোরা ও দোকান-মালিক সমিতির নেতৃবৃন্দ ও সংবাদিক প্রমুখ।

খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩