ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ইবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২০৬ বার পঠিত

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলার অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির সভাপতি আবু সোহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্টার মোঃ রাশেদুজ্জামান খান টুটুল এবং শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান।

সভায় অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান বলেন, আমি আশা করবো সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি এরকম আরো আয়োজন অব্যাহত রাখবে। শুধু শিক্ষার্থীরাই নয় চেষ্টা করবে যেনো শিক্ষকরাও সবাই আসে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই শুধু বিশ্ববিদ্যালয় এসেছো অন্যান্য কাজকর্মের দিকে মনোযোগ দিলেই হবে না প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। নতুবা বিশ্ববিদ্যালয়ের প্রধান যে লক্ষ্য পড়াশোনা করা তোমরা চাকরি জীবনে এর সুবিধা আদায় করতে পারবে না। তোমরা জেলার বড় ভাইদের সাথে কানেক্টেড থাকবে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং কারো সাথে বেয়াদবি করবে না।

এসময় সংগঠনের সভাপতি আবু সোহান বলেন, সাতক্ষীরা জেলা একটি সুসংগঠিত এবং ঐতিহ্যবাহী জেলা হিসেবে পরিচিত। আমি চাই তারা আরো পরিচিতি লাভ করুক এবং এর সদস্যরা চতুর্দিকে বিস্তার লাভ করুক, তারা সব ছড়িয়ে যাক মানুষের সাথে মিশুক হোক বাধা সীমাবদ্ধতা আছে সেগুলো অতিক্রম করুক, জীবনে উন্নতি লাভ করুক। সবার প্রতি আহ্বান থাকবে সবাই যেন আমাদের সহযোগিতা করে যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি।

উল্লেখ্য, অনুষ্ঠান ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুর রহমান ও ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহানের সঞ্চালনায় আলোচনা সভা শেষে নিজস্ব শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় এবং লটারির মাধ্যমে পুরষ্কার প্রদান করা হয়।

ইবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী

আপডেট সময় : ০৬:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩