ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

শিক্ষা মন্ত্রণালয় থেকে ১২ কোটি টাকা অনুদান পেলেন শিক্ষক-শিক্ষার্থী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ২২৮ বার পঠিত

নিজস্ব প্রাতনিধি:

ঈদের আগে সারাদেশে ১০ হাজার ২৮৬ শিক্ষক-শিক্ষার্থী এবং ২৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ কোটি টাকা অনুদান দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সিস্টেম ক্যাশের মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে রোববার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশেষ অনুদানে সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে প্রায় ১২ কোটি টাকা দিয়েছে বলে জানা গেছে। ৯ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী, ৪০০ শিক্ষক ও ২৪০টি স্কুল-কলেজ এ টাকা পাবে। একই সঙ্গে বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট ৯ হাজার ৮৪৬ জন শিক্ষার্থীকে এ অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৩ হাজার ৬৭৫ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

আর নবম ও দশম শ্রেণির দুই হাজার ৬২৫ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ৮ হাজার করে মোট ২ কোটি ১০ লাখ টাকা।

একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৮৬৬ শিক্ষার্থীকে মোট ১ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর ১ হাজার ৬৮০ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে মোট ১ কোটি ৬৮ লাখ টাকা।

এ ছাড়া ২৪০টি স্কুল-কলেজের প্রত্যেককে এক লাখ দুই কোটি ৪০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। আর ৪০০ শিক্ষকের প্রত্যেককে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে মোট ১ কোটি ২০ লাখ টাকা দেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে ১২ কোটি টাকা অনুদান পেলেন শিক্ষক-শিক্ষার্থী

আপডেট সময় : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩