ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ Logo বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’ Logo বেলজিয়ামে বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের গুপ্তধন Logo ১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগের কয়েক সপ্তাহে কী ঘটেছিল Logo ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৯ বার পঠিত

বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুর পাশাপাশি তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল নিহত হন।

সেদিনের ঘটনায় বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হকও প্রাণ হারান।

একই রাতে বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনির বাসভবনেও হামলা হয়। এতে শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি নিহত হন। এছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায় হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য ও এক আত্মীয় নিহত হন।

ওই সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।

মাশরাফির এই শ্রদ্ধা নিবেদনের পোস্টটি বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে। আওয়ামী লীগ সরকারের সময় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত এবং এ উপলক্ষে সরকারি ছুটি ছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়।

ট্যাগস :

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’

আপডেট সময় : ০৪:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬