ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৯৫ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে সক্রিয় ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বুধবার রাতে স্থানীয় খরতৈল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, শাকিল (১৯), সজীব (২০), রঞ্জু (৩২), সোহাগ (১৭), নাবিল (১৭), সাজেদুল ইসলাম রনি (১৬), জীবন @ রাব্বি (১৬), রাজন (১৫)। আসামীরা সকলে টঙ্গীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় খরতৈল এলাকায় সংঘবদ্ধ ডাকাত অবস্থান জানতে পেরে দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশি চালিয়ে ৪টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা র্দীঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

আপডেট সময় : ০৪:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩