ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ Logo বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’ Logo বেলজিয়ামে বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের গুপ্তধন Logo ১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগের কয়েক সপ্তাহে কী ঘটেছিল Logo ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি

৯ নম্বরে ঝড় তুলে তানজিম সাকিবের বিশ্বরেকর্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৩১৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ব্যাটাররা সবাই ব্যর্থ। নয় নম্বরে নেমে চমক দেখালেন তানজিম হাসান সাকিব। পাকিস্তানি বোলারদের পিটিয়ে ৩১ বলে ৫০ রানের ঝোড়ো এক ইনিংস খেললেন এই পেসার। যে ইনিংসে ১টি চারের সঙ্গে তিনি হাঁকান ৫টি ছক্কা। লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের ২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছেন লিটন দাসের দল। তবে দল হারলেও নয় নম্বরে নেমে বিশ্বরেকর্ড গড়েছেন তানজিম সাকিব। টেস্ট খেলুড়ে কোনো দেশের ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে নয় নম্বরে নেমে হাফসেঞ্চুরি করার একক কীর্তি এখন তার দখলে। সবমিলিয়ে অবশ্য টি-টোয়েন্টিতে নয় নম্বরে নেমে হাফসেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় ব্যাটার তানজিম সাকিব। তার আগে একই কীর্তি ছিল কেবল অস্ট্রিয়ার বোলিং অলরাউন্ডার হামিদ শাফির। গত ১৭ মে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে নয় নম্বরে নেমে টি-টোয়েন্টিতে ফিফটি করেন হামিদ।শুধু তাই নয়। টেস্ট খেলুড়ে কোনো দলের ব্যাটার হিসেবে নয় নম্বরে নেমে সর্বোচ্চ ৫টি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ডও এখন তানজিম সাকিবের।

ট্যাগস :

৯ নম্বরে ঝড় তুলে তানজিম সাকিবের বিশ্বরেকর্ড

আপডেট সময় : ০২:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫