ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

হামাসকে সমর্থন করার অভিযোগে আল জাজিরা বন্ধ করতে চায় ইসরায়েল!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২২৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক দল হামাসকে সমর্থন করার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিউজের স্থানীয় ব্যুরো অফিস বন্ধ করার দাবি জানিয়েছেন।

রোববার ইসরায়েলের রেডিও স্টেশন আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

শালোমা কারহি বলেন,গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে হামাসঘেঁষা সংবাদ পরিবেশ করে আসছে আলজাজিরা নিউজ। ইতোমধ্যে এই সংবাদমাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়া একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।

ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বর্তমানে প্রস্তাবটি যাচাই করছেন। তাদের যাচাই-বাছাই শেষে এটি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানান শালোমা।

ইসরায়েলের তথ্যমন্ত্রী আর্মি রেডিওকে বলেছেন, ‘এই নিউজ স্টেশনটি নিয়মিত উস্কানিমূলক খবর প্রচার করে এবং এই খবরগুলি ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বিদেশী অনেক লোককে ক্ষুব্ধ করছে। আলজাজিরা যতখানি সংবাদমাধ্যম, তারচেয়েও অনেক বেশি প্রোপাগান্ডা মাউথপিস।’

‘স্বাধীন মিডিয়া আউটলেট হিসাবে দাবি করা একটি নিউজ স্টেশন হামাসের মুখপত্র হিসাবে কাজ করছে-এটি অগ্রহণযোগ্য। আশা করি, আমরা শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হব।’

এখন পর্যন্ত আল জাজিরা বা কাতারি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আল জাজিরার প্রতি ইসরায়েলের ক্ষোভ নতুন নয়। এর আগে ২০২১ সালের মে মাসে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামাসের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। আইডিএফ সার্ভিস বোমা দিয়ে আল জাজিরার গাজা ব্যুরো অফিস ধ্বংস করে দিয়েছিল।

হামাসকে সমর্থন করার অভিযোগে আল জাজিরা বন্ধ করতে চায় ইসরায়েল!

আপডেট সময় : ০১:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩