ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের Logo রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

হাজার পিস ইয়াবাসহ আটক ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২৭০ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ফাহিম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৩ মে শনিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার রাঙ্গাউটি রিসোর্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১.১০ ঘটিকার সময় এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার ০৬ নং একাটুনা ইউনিয়নের তালতলা এলাকার মৌলভীবাজার টু কুলাউড়া রোডের পাশে রাঙ্গাউটি রিসোর্টের সামনে থেকে সাইফুল ইসলাম ফাহিমকে আটক করা হয়। এসময় অন্য এক আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে আটককৃত ফাহিমের দেহ তল্লাশী করে তার পরনের জিন্স প্যান্টের পকেট থেকে ৫টি কালো রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক পলিথিনের প্যাকেট থেকে মোট ১০০৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ লাখ ১ হাজার টাকা।
আটককৃত সাইফুল ইসলাম ফাহিম মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন ০৮ নং মনসুরনগর ইউনিয়নের বনমালী পঞ্চেশ্বর গ্রামের হান্নান মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় বলেন, ‘মাদকের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের প্রসার রোধ, মাদক ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।’
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত সাইফুল ইসলাম ফাহিম এবং পলাতক আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৯(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩