ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

সিকিমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩, নিখোঁজ দেড় শতাধিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ২৩৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম বন্যায় মৃতের সংখ্যা ৫৩ এ পৌঁছেছে এবং ১৫০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে।

পাশের রাজ্য পশ্চিমবঙ্গের তিস্তায়ও মৃতদেহ পাওয়া যায়। গত ৩ দিনে উদ্ধার হওয়া ২৭টি লাশের মধ্যে এ পর্যন্ত ৭ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

ভূমিধস ও বন্যার কারণে তিস্তা উপত্যকায় অন্তত এক হাজার ১৭৩টি বাড়ি ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখন পর্যন্ত ২ হাজার ৪২৩ জনকে উদ্ধার করা হয়েছে। সিকিমের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার থেকে সিকিমের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। টানা বর্ষণে বুধবার ভোরে সিকিমের দক্ষিণ লোকান হ্রদে তিস্তা উপত্যকায় ব্যাপক বন্যা দেখা দেয়।

রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থায় ভূমিধস ও বন্যার কারণে সিকিমের বিভিন্ন এলাকায় ৩,০০০ এরও বেশি পর্যটক আটকা পড়েছে।

বিমান বাহিনীর হেলিকপ্টার ও উড়োজাহাজের মাধ্যমে তাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়।

সিকিমের বেশিরভাগ পর্যটন স্পট এই পাহাড়ি এলাকায়। মেঘলা ও বৃষ্টির আবহাওয়ায় পাহাড়ি এলাকায় হেলিকপ্টার ও বিমান চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারত পরে পরিকল্পনা থেকে সরে আসে।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং শুক্রবার রাজ্য প্রশাসনের একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডেকেছেন উদ্ধার, ত্রাণ তৎপরতা এবং বিভিন্ন বন্যা দুর্গত এলাকার মানুষ ও পর্যটকদের পুনর্বাসনের বিষয়ে।

ওই বৈঠকে যত দ্রুত সম্ভব সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সিকিমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩, নিখোঁজ দেড় শতাধিক

আপডেট সময় : ০২:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩