সাবেক জাবিয়ানদের সাহায্যের উষ্ণতা ছড়িয়ে পড়লো শীতনগরে
- আপডেট সময় : ০৭:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২৫৬ বার পঠিত

জাবি প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ড। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় প্রধানসহ আরো অনেক উচ্চপদস্থ কর্মকর্তা।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল নয়টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মহান বিজয়ের মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে বিজয় দিবসের শীতের এ উপহার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত সমাজের বিভিন্ন অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী রিকশাচালক, বয়স্ক নারী ও শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ করা হয়। এ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক ১০/১৫ জন শিক্ষার্থী সহযোগিতা করেছেন।
কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের প্রতিষ্ঠাতা মো. ফরহাদ আলী শুভ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষা ও গবেষণার পাশপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিভিন্ন উদ্যোগ গ্রহণের সাথে উদারচিত্তের বিকাশের জন্যও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সৃজনশীল চিন্তায় সেবামূলক কার্যক্রমে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসা উচিত।
কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ড ২০১৯ সাল থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে। করোনা মহামারী এবং প্রচন্ড শীতে সংঘটনটির কার্যক্রম সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে ইতোমধ্যে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, এই শীতে অনেকেরেই শীতের বস্ত্র কেনার অর্থ নেই। তদের পাশে দাঁড়িয়েছে কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ড। তাদের এ মহতী কর্মের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এ কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম স্বার্থক হোক এই কামনা করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগের সভাপতি ড. আলমগীর কবির, বাংলা বিভাগের অধ্যাপক ড. পৃথিলা নাজনীন, অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক ও সহকারী প্রক্টর রনি হোসাইন।





















