ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গাজায় ২৯ সাংবাদিক নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২১৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় যুদ্ধ কভার করতে গিয়ে গত তিন সপ্তাহে অন্তত ২৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকদের মধ্যে ২৪ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি এবং একজন লেবাননের নাগরিক।

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে, সিপিজে উদ্বেগ প্রকাশ করেছে যে শুক্রবার রাতে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে গাজায় ইন্টারনেট এবং মোবাইল যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় একদিকে সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। অন্যদিকে গাজায় সংবাদ সংগ্রহে ব্যস্ত প্রতিনিধিরাও তাদের সংবাদ নিউজ স্টেশনে পাঠাতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। ফলে, গাজায় হালনাগাদ পরিস্থিতি সম্পর্কিত তথ্য বিশ্ববাসীর কাছে পৌঁছাতে পারছে না।’

গত ৭ অক্টোবর শত শত প্রশিক্ষিত হামাস যোদ্ধা গাজার উত্তর সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে। সেখানে প্রবেশের পর তারা শতাধিক বেসামরিক মানুষকে হত্যা করে এবং ২২০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি করে। এই হামলার জবাবে সেদিন থেকে ইসরায়েলি বিমান বাহিনী গাজায় বিমান অভিযান শুরু করে, যা এখনো চলছে।

যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গাজায় ২৯ সাংবাদিক নিহত

আপডেট সময় : ০২:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩