ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

মানবিক সহায়তার জন্য জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ২৬৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনি গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) আরব দেশগুলোর পক্ষে সাধারণ পরিষদের বৈঠকে জর্ডান এ প্রস্তাব দেয়। তার পরেই ভোটগ্রহণ হয়। ১২০টি দেশের প্রতিনিধিরা মানবিক কারণে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছেন। ৪৫টি দেশে ভোট বিরতি ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১৪টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। দ্য গার্ডিয়ানের খবর।

সাধারণ পরিষদের দ্বারা গৃহীত প্রস্তাবে গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং ত্রাণ সরবরাহের সুরক্ষা, ভূখণ্ডের উত্তর অংশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলের আদেশ প্রত্যাহার এবং যুদ্ধে সমস্ত বেসামরিক জিম্মিকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। তবে প্রস্তাবে সরাসরি হামাসের নাম উল্লেখ করা হয়নি।

ভোটের আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছিলেন, ‘এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়ার অর্থ এই অর্থহীন যুদ্ধ, এই বুদ্ধিহীন হত্যাকাণ্ডকে অনুমোদন করা।’ অন্যদিকে, ইসরায়েল ভোটের এই ফলাফলকে ‘কলঙ্কজনক’ বলে নিন্দা করেছে।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, ‘যুদ্ধবিরতি মানে হামাসকে আবার অস্ত্রে সুসজ্জিত হওয়ার জন্য সময় করে দেয়া। এই ভোটের উদ্দেশ্য শান্তি আনা নয়, এর অর্থ ইসরায়েলের হাত বেঁধে রাখা।’

মানবিক সহায়তার জন্য জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

আপডেট সময় : ০১:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩