ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

ভারতে দুই ট্রেনের সংঘর্ষ:নিহত ১৩, আহত ৪০

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৪১৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

যাত্রী বহনকারী একটি এক্সপ্রেস ট্রেন ভারতের অন্ধ্র প্রদেশের কান্তকাপল্লীতে একটি স্থির ট্রেনকে ধাক্কা দিয়েছে। এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৪০ জন। স্থানীয় সময় রোববার (২৯ অক্টোবর) এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে বলা হয়েছে, দুর্ঘটনাটি যান্ত্রিক ত্রুটির কারণে নয়, ট্রেন চালকের ভুলের কারণে ঘটেছে। ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি বিশাখাপত্তম থেকে পলাশা যাচ্ছিল। ঘটনার পর আশপাশের এলাকা থেকে যতটা সম্ভব অ্যাম্বুলেন্সকে দুর্ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দ্রুত সময়ে আহতদের উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।

রবিবার এই ট্রেন দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। সোমবার বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণে এখনও পর্যন্ত ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে, ২২টি ট্রেনকে পুনরায় রুট করা হয়েছে।

এই বছরের জুনের শুরুতে, ওড়িশায় তিনটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডেল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে বহনাগা বাজার স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে।

ভারতে দুই ট্রেনের সংঘর্ষ:নিহত ১৩, আহত ৪০

আপডেট সময় : ০২:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩