ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের Logo রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন নদী-খালে মাছ ধরার নিষেধাজ্ঞা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ১৭৭ বার পঠিত

মোংলা প্রতিনিধি:
মাছের প্রজনন নির্বিঘ্ন করতে আজ থেকে বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন নদী-খালে সব ধরনের মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর ও বন বিভাগ। এই নিষেধাজ্ঞার ফলে আগামী ২৩ জুলাই পর্যন্ত সাগরে ও ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খালে মাছ শিকার করতে পারবেন না জেলেরা।
পাশাপাশি প্রজনন মৌসুম নির্বিঘ্ন রাখতে আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটনবাহী নৌযান চলাচলও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। অর্থাৎ সুন্দরবনে তিন মাস বন্ধ থাকবে পর্যটকদের যাতায়াত।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন নির্বিঘ্ন করতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। এই সময়টাতে কোনোভাবেই জেলেরা সমুদ্রে মাছ আহরণ করতে পারবেন না। নিষেধাজ্ঞার এ সময়ে সমুদ্র নির্ভর নিবন্ধিত ৩ হাজার ৭৪০ জেলের প্রত্যেককে দুই দফায় ৮৬ কেজি করে চাল দেয়া হবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, ‘২০ মে থেকে মৎস্য অধিদপ্তরের জারিকৃত সাগরে নিষেধাজ্ঞার সঙ্গে বন বিভাগেরও একাত্বতা আছে, অর্থাৎ এ সময়ে মাছ ধরা বন্ধ থাকবে সুন্দরবনেও।’

এ ছাড়া ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাছ ও বন্য প্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় এই সময়ও সুন্দরবনের নদী-খালে কোনো প্রকার মাছ শিকার করতে পারবেন না জেলেরা। সেই সঙ্গে মাছ ও বন্য প্রাণীর প্রজনন নির্বিঘ্ন করতে বন্ধ থাকবে সুন্দরবনে পর্যটনবাহী নৌযান চলাচলও।

নৌযান চলাচলে মাছের প্রজনন এলাকা ক্ষতিগ্রস্ত ও নৌযানের বিকট শব্দে বন্য প্রাণীর বিচরণসহ প্রজনন কার্যক্রম বিঘ্নিত হয়ে থাকে। তাই সুন্দরবনে জেলে ও পর্যটকদের প্রবেশ বন্ধ থাকবে তিন মাস।

বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন নদী-খালে মাছ ধরার নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৭:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩