ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

ফিফার নিষেধাজ্ঞার হাত থেকে রক্ষা পেল ব্রাজিল!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গত কয়েকদিনে ব্রাজিল ফুটবলে বেশ কিছু ঘটনা ঘটেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এডনাল্ডো রদ্রিগেজকে বরখাস্ত করার পর দেশটি ফিফার নিষেধাজ্ঞার হুমকিতে থাকে।

পরে একজন বিচারক রায় দেন যে রদ্রিগেজকে বহাল রাখা হয়েছে। এত ফিফাও নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে।

গতকাল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) স্বস্তির এই খবর দিয়েছেন ফিফার আইনি বিষয়ক বিভাগের পরিচালক এমিলিও গার্সিয়া। ব্রাজিলের সুপ্রিট কোর্টের সিদ্ধান্তে রদ্রিগেস আবার নিজের পদ ফিরে পাওয়ায় ফিফা খুশি বলেও জানান তিনি।

গার্সিয়া বলেছেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের অবাধ ও গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রেক্ষিতে এদনালদোকে সভাপতি পদে পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে স্বস্তি পেয়েছি আমরা। ব্রাজিল ফুটবল তাদের সভাপতি নির্বাচন করেছে- এই স্বাভাবিক পরিবেশে ফিরতে পেরে আমরা খুশি। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার বড় ঝুঁকিতে ছিল ব্রাজিলিয়ান ফুটবল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে সে শঙ্কা দূর হলো এবং বিষয়টি এখন আর আলোচনার টেবিলে নেই। ’

রদ্রিগেজ বিপদের সময় তার পাশে দাঁড়ানোর জন্য ফিফা এবং কনমেবলকে ধন্যবাদ জানিয়েছেন। সিবিএফ প্রধান বলেন, ‘ব্রাজিল ফুটবলের স্বাভাবিক সময়ে ফেরার মুহূর্ত এটি এবং এ বর্ষপঞ্জিতে অনেক কাজ রয়েছে আমাদের। এখন থেকে ব্রাজিল ফুটবলের উন্নতিতে মনোযোগ দিতে চাই আমরা। ’

৭ ডিসেম্বর, রিও ডি জেনেরিও আদালত নির্বাচনী অনিয়মের কারণে রদ্রিগেজকে পদচ্যুত করার আদেশ দেয়। এরপরই ফিফার নিষেধাজ্ঞার হুমকি আসে। রায়ের বিরুদ্ধে আপিল করেও সফল হননি রদ্রিগেস। ২৮ দিন পর, ফেডারেল সুপ্রিম কোর্ট রদ্রিগেজকে পুনর্বহাল করে।

ফিফার নিষেধাজ্ঞার হাত থেকে রক্ষা পেল ব্রাজিল!

আপডেট সময় : ০৮:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪