ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

পরপর চারবার ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২৩৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
৬ ঘণ্টারও কম সময়ে টানা চারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। (২২ জুন) বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভূমিকম্পে কেঁপে ওঠে। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছয় ঘণ্টারও কম সময়ে মিয়ানমারে চার বার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) টুইটারে একটি বার্তায় বলেছে, ‘ভারতীয় সময় রাত ১১:৫৬ মিনিটে (মায়ানমার সময় ১২:৫৬ পিএম), মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ২২৭ কিলোমিটার দক্ষিণে রিখটার স্কেলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার।’

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তিনটি ভূমিকম্পই নিশ্চিত করেছে। প্রথম ভূমিকম্পটি মিয়ানমারের ইয়াঙ্গুনে আঘাত হানে ভারতীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। আর দ্বিতীয় দফার ভূমিকম্পের পর বৃহস্পতিবার ভোরে মিয়ানমারে তৃতীয় দফায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।

এর আগে গত মে মাসে দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। মে মাসের প্রথম দিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানা প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং রিখটার স্কেলে ৪.২ ছিল। এরপর একই মাসের ২২ তারিখ সকালে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৫। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে।

পরপর চারবার ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার

আপডেট সময় : ০৫:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩