ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের Logo রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

নাসিরনগরে কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ২৭২ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন বুধবার সকালে খেলার মাঠের কোণায় অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং পায়রা উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের কাজ শুরু হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ মধু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থবিষয় সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রোমা আক্তার।
পারভেজ মোশারফ ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরে আলম নুরের সঞ্চলানায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কৃষকলীগ নেতা এম এ কাসেম, গোলাম আলী, মধু মিয়া, শেখ নিজাম উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী মোঃ অলি মিয়া, সাবেক উপজেলা কৃষকলীগের আহবায়ক ও দৈনিক ভোরের চেতনার সম্পাদক মোঃ আলী আশ্রাফ সহ আরো অনেকেই। প্রথম অধিবেশনের পর চলে দ্বিতীয় অধিবেশনের কাজ। দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে ৬১ সদস্য বিশিষ্ট সদর ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে মোঃ গোলাম হোসেন কে সভাপতি, মোঃ ইলিয়াস মিয়াকে সম্পাদক ও মোঃ মোখলেছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নাসিরনগরে কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩