নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছে মিসর
- আপডেট সময় : ০৬:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২৩২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করেছে মিশর। দ্বিপাক্ষিক বৈঠকের আগে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা প্রদান করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার (২৫ জুন) দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার হাতে ‘অর্ডার অব দ্য নীল’ নামে এ পদক তুলে দেন আবদেল ফাতাহ। এর মাধ্যমে বিশ্বের ১৩টি দেশ থেকে এ ধরনের পদক পেয়েছেন মোদি।
মিশর ১৯১৫ সাল থেকে এই পদক দিয়ে আসছে। সাধারণত, এই পদকটি সরকার বা রাষ্ট্রপ্রধানদের, ক্রাউন প্রিন্স এবং ভাইস প্রেসিডেন্টদের দেওয়া হয় যারা মিশর বা বিশ্ব মানবতার সেবায় অবদান রেখেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর ২৪ জুন দুদিনের সফরে মিশরে যান মোদি। ২৬ বছরের মধ্যে এটিই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর মিশরে সফর।





















