ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন ছিল। এদিকে আউজি ক্রিকেটের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বললেন ভিন্ন কথা। কোচ জানান, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিচেল মার্শ। পুরোপুরি নিশ্চিত না হলেও বিষয়টি খুবই পরিষ্কার।

অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের অধীনে। উভয় ইভেন্টেই কামিন্সের পারফরম্যান্স এবং নেতৃত্ব মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। কামিন্সের পরিস্থিতি বোঝার ক্ষমতা, সতীর্থদের সাথে সংযোগ স্থাপন, প্রতিপক্ষকে বোঝা, সবকিছুই তাকে অনন্য অধিনায়ক করে তুলেছে।

এদিকে বিশ্বকাপ জেতানো অ্যারন ফিঞ্চের পর প্যাট কামিন্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে বিগত কয়েক মাসে বিভিন্ন সময় বিশ্রাম-ছুটি, সবকিছু মিলিয়ে টি-২০ থেকে দূরেই আছেন কামিন্স। এসময় ম্যাথু ওয়েড ও মিচেল মার্শ টি-টোয়েন্টি দলকে সামলেছেন। ২০২৩ থেকে অস্ট্রেলিয়াকে ৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মার্শ।

এই ফরম্যাটে গত কয়েকটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন মিচেল মার্শ। সে কারণেই ম্যাকডোনাল্ড অনেকটা নিশ্চিত হয়েই বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্শই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন, ‘আমার মনে হয়ে নেতৃত্বের ধারা মার্শের দিকেই যাচ্ছে। সে যেভাবে টি-টোয়েন্টি দলটা পরিচালনা করেছে, তাতে আমরা খুশি। আমার মনে হয় মার্শই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে যাচ্ছে। এটা কেবলই এখন সময়ের ব্যাপার।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ

আপডেট সময় : ০৭:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪