ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

জ্বালানি সংকট: বন্ধ হয়ে গেল গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ৩১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের অব্যাহত অবরোধ অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি সংকট তৈরি করেছে। এবং এতে গাজা উপত্যকার একমাত্র ক্যান্সার হাসপাতালটি বন্ধ হয়ে গেছে। গত বুধবার (১ নভেম্বর) হাসপাতালটি বন্ধ হয়ে গেছে, আল জাজিরা জানিয়েছে।

গাজার এই ক্যান্সার হাসপাতালের নাম তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল। গতকাল এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক সুভি সুকেক বলেন, ‘এই হাসপাতালটি আর কাজ করছে না। আমরা বিশ্বকে বলব, হাসপাতালকে পরিষেবার বাইরে রেখে ক্যান্সার রোগীদের নির্দিষ্টভাবে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না।’

তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল বন্ধ হওয়ার অর্থ হল গাজা উপত্যকার ৩৫টি হাসপাতালের মধ্যে ১৬টি এখন বন্ধ। এছাড়াও, গাজার ৭২টি প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিকের মধ্যে ৫০টিরও বেশি এখন বন্ধ রয়েছে।

এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকায় মানবিক বিপর্যয় আরও চরমে পৌঁছেছে। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা এক বিবৃতিতে বলেছেন, ‘পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন ৭০ জন ক্যান্সার রোগীর জীবন গুরুতর ভাবে হুমকির সম্মুখীন হয়েছে।’

ডব্লিউএইচওর মুখপাত্র তারিক জাসারেভিচ আল জাজিরাকে বলেছেন, ‘হাসপাতালগুলো চালু না হলে গাজার হাজার হাজার রোগী জীবন ও মৃত্যুর দ্বারপ্রান্তে থাকবে। ক্যান্সার রোগীদের স্বাস্থ্য এমনিতেই নাজুক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা না পেলে তাদের মৃত্যু অনিবার্য।’

জ্বালানি সংকট: বন্ধ হয়ে গেল গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল

আপডেট সময় : ০২:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩