ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

জবির প্রক্টরিয়াল বডিতে নতুন দুই মুখ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৪১৮ বার পঠিত

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন দুই জন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। এরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমীন ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা। একই সাথে দুই সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত দুইটি পৃথক অফিস আদেশও প্রকাশিত হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমীন-কে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ আদেশ ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ জারী করা হয়েছে।
আরও একটি অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা-কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ আদেশ ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ জারী করা হয়েছে।

এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে দুই বছরের জন্য প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ৫ ফেব্রুয়ারি পাঁচ সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতির পর নতুন করে পাঁচ শিক্ষককে সহকারী প্রক্টরের দায়িত্ব দেয়া হয়েছে।

জবির প্রক্টরিয়াল বডিতে নতুন দুই মুখ

আপডেট সময় : ০৯:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪