ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া Logo জ্বালানি-বিদ্যুৎ খাত অস্থিতিশীল করতে চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

গ্যাসলাইন বিস্ফোরণে জবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্র মেহেদী হাসান শাওনের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় তারা শাওনের পরিবারকে ক্ষতিপূরণসহ দুই দফা দাবিও জানান।
বুধবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা মানবন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত দুই দফা দাবি হলো, যারা অসতর্কতা ও অবহেলার কারণে শাওনের মৃত্যু ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে তা বাস্তবায়ন করতে হবে। নিহত শাওন তার পরিবারের একমাত্র সন্তান বলেও দাবি করা হচ্ছে। তাই তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছে কোনো বিলম্ব না করে ক্ষতিপূরণ হস্তান্তর করতে হবে।

প্রসঙ্গত, গত ১ মে সকালে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ধুপখোলা বাজারের রাস্তায় গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় শাওন দুপখোলায় বাজারে গিয়েছিলেন। এতে সে দগ্ধ হয় এবং তার শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়। ওই দিন থেকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়।

গ্যাসলাইন বিস্ফোরণে জবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩