ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

গাজায় বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২৮২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
টানা আট দিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। সংঘর্ষে উভয় পক্ষের মোট নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি।

আজ শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ছয় হাজারের বেশি। বিবিসি ও সিএনএনের খবর।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় একটি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। হামাসের একটি অপারেশনাল সেন্টারে বিমান হামলায় মুরাদ আবু মুরাদ নামে এক শীর্ষ কমান্ডার নিহত হন।

তবে ইসরায়েলি বাহিনীর এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস।

এদিকে, ইসরায়েলি সেনা কর্মকর্তা বলেছেন, তারা হামাসকে নিশ্চিহ্ন করতে হামলা চালাবে যাতে তারা ভবিষ্যতে ইসরায়েলি বেসামরিকদের ওপর হামলা করতে না পারে।

ইসরায়েলি কর্মকর্তা বলেন, আমাদের লক্ষ্য পরিষ্কার। হামাসের ধ্বংসের মাধ্যমে এই যুদ্ধ শেষ হবে। তাদের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া হবে যাতে তারা আর কখনও ইসরায়েলি বেসামরিকদের ক্ষতি করতে না পারে।

গাজায় বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

আপডেট সময় : ০১:৫৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩