ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

কুমিল্লায় নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ২৫৮ বার পঠিত

আলমগীর হোসেন আলম, কুমিল্লা ব্যুরো চীফ:
কুমিল্লায় নতুন বছরের প্রথম দিন প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলার ১৭টি উপজেলার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। গতকাল সকাল ১০টায় জেলার বিভিন্ন স্কুলে বই উৎসব শুরু হয়।
কুমিল্লার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এ নতুন বই তুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন স্কুলে আগেই বই পৌঁছে গেছে।

এদিকে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। তারা নতুন বইয়ের গন্ধ শুঁকে এবং পাতা উল্টে নতুন ঘ্রাণ নেয়। ২০২৪ সালের প্রথম দিনে কুমিল্লায় প্রায় ১ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ৮শত ৬০টি বই বিতরণ করা হবে।

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও মাউশি কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, উৎসবের মধ্যদিয়ে আজ কুমিল্লার সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে।

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৯৬ লাখ ৯০ হাজার ৬১৩টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ৮০ লাখ বই ইতোমধ্যে কুমিল্লায় পৌঁছেছে।
এছাড়া জেলার ২ হাজার ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৭শত ৪৬টি বেসরকারি কিন্ডার গার্টেনের ৭ লাখ ৩৩ হাজার ৭৪১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২৯ লক্ষ ২১হাজার ৯৫৮টি বই বিতরণ করা হবে।

কুমিল্লায় নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৯:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪