ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

ইসরায়েল-হামাস যুদ্ধ:ইসরায়েলে ৭০০-গাজায় ৪৩৬ নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ২৩১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় স্বাধীনতার পক্ষের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় এ পর্যন্ত অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছেন ২২০০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এর মতে, গাজা উপত্যকা থেকে হামলার সময় ৩ হাজার ২৮৪টি রকেট ছোড়া হয়েছে। যদিও হামাস বলছে, তাদের ছোড়া রকেটের সংখ্যা ৫ হাজারের বেশি। এছাড়া ইসরায়েল হামাসের ৬৫৩টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ) জানিয়েছে হামাসের হামলায় আরও ২,১৫০ ইসরায়েলি আহত হয়েছে। গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে অন্তত ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে ৯১ জন শিশু। এ ছাড়া আহত হয়েছে অন্তত ২৩৭০ জন ফিলিস্তিন।

এদিকে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতদের মধ্যে ভূখণ্ডের ৪৪ সৈন্য রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় ২৬ সেনা নিহত হয়েছে।

এদিকে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ার ছত্রিশ ঘণ্টা পরেও গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট ছোড়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি নিউজ।

অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের প্রতিশোধমূলক বিমান হামলায় গাজায় এক লাখ ২৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ৭৪ হাজার স্কুলে আশ্রয় চেয়েছে।

ইসরায়েল-হামাস যুদ্ধ:ইসরায়েলে ৭০০-গাজায় ৪৩৬ নিহত

আপডেট সময় : ০১:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩