ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে ইরান-সৌদির ফোনালাপ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১৮১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফোনে ফিলিস্তিন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। এই বছরের শুরুর দিকে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরায় চালু করার জন্য চীনের মধ্যস্ততায় চুক্তির পর বুধবার দুই নেতা তাদের প্রথম আলোচনায় বসেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুই দেশের নেতারা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সব পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আকাশে যুদ্ধ বিমানের বিকট শব্দ। চারদিকে বিধ্বস্ত ভবনের ইট-পাথর। ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের পঞ্চম দিনে এ পর্যন্ত ২,৩০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি।

বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে।

প্রসঙ্গত, শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালায়। সংগঠনটি ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। রকেট হামলার ৫ ঘণ্টা পর জনসাধারণের উদ্দেশ্যে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করেন।

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে ইরান-সৌদির ফোনালাপ

আপডেট সময় : ০১:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩