ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

ইরানের ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাথে বশেমুরকৃবির সমঝোতা চুক্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৩৯৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :

ইরানের ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ডি-৮আইইউ) সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) একাডেমিক ও গবেষণা সহযোগীতা বিনিময়ে পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বাংলাদেশ সময় দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া এবং ইরানের ডি-৮আইইউ-এর চ্যান্সেলর প্রফেসর ড. আব্বাস আফখামি।

এসময় ইরানিয়ান প্রতিনিধিবর্গের ভার্চুয়াল উপস্থিতিসহ সশরীরে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন, প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, কৃষি অনুষদের ডীন, প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়া, ফিশারিজ অনুষদের ডীন, প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. সত্যরঞ্জন সাহা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন, সহযোগী পরিচালক (আন্তর্জাতিক) প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল হক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার। ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ডি-৮ অ্যাডভাইজার ড. মাজাহের আহমাদিসহ আরও কয়েকজন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাসসহ বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি ইরান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।

ইরানের ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাথে বশেমুরকৃবির সমঝোতা চুক্তি

আপডেট সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪