ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

আফগানিস্তানে চীনা রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৭

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ২০২ বার পঠিত

বাংলাদেশের কণ্ঠ।। মঙ্গলবার।। ২০.০১.২০২৬

আফগানিস্তানের রাজধানী কাবুল আবারও রক্তাক্ত হলো এক ভয়াবহ বিস্ফোরণে। শহরের ব্যস্ত ও বাণিজ্যিক এলাকা শাহর-ই-নাওয়ে অবস্থিত একটি চীনা রেস্তোরাঁয় সোমবার বিকেলের বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৭ জন। আহত হয়েছেন অন্তত ১৩ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

পুলিশ জানায়, ‘চাইনিজ নুডল’ নামের রেস্তোরাঁটিতে বিস্ফোরণটি রান্নাঘরের কাছাকাছি ঘটে। নিহতদের মধ্যে একজন চীনা মুসলিম নাগরিক ছিলেন। এলাকাটি ফুল ব্যবসার জন্য পরিচিত হওয়ায় বিকেলের ব্যস্ত সময়ে বিস্ফোরণটি আতঙ্ক আরও বাড়িয়ে দেয়।

ইতালিভিত্তিক মানবিক সংস্থা ‘ইমার্জেন্সি’ জানিয়েছে, বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় একাধিক ব্যক্তিকে তাদের হাসপাতালে আনা হয়। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর দেজান পানিচ বলেন, আহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে, যাদের অস্ত্রোপচার করা হয়েছে।

একজন স্থানীয় ফুল ব্যবসায়ী জানান, বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করে এবং মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

তালেবান সরকার দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করার দাবি করলেও সাম্প্রতিক এই ঘটনা তাদের সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে চীনা বিনিয়োগ ও ব্যবসায়িক উপস্থিতি বেড়েছে। এর আগেও চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে, যার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী আইএস।

এই বিস্ফোরণ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ট্যাগস :

আফগানিস্তানে চীনা রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৭

আপডেট সময় : ১১:৩৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬