ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

আইপিএলের প্রথম কয়েক সপ্তাহ চেন্নাইয়ের জার্সিতে পাথিরানা নয় দেখা যাবে মোস্তাফিজকে!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ফর্মে নেই মোস্তাফিজুর রহমান। সেই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে বসে থাকতে হয়েছে বাংলাদেশি পেসারকে। বাঁহাতি এই পেসারকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয় তানজিম সাকিবকে।

ফর্মে না থাকার কারণে, ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। বাঁ-হাতি এই পেসারের ফর্ম বিবেচনা করে একাদশে সুযোগ না পাওয়ার ই কথা। কিন্তু পরিস্থিতি মোড় নিচ্ছে ভিন্ন দিকে। ওই মোড়ে দাঁড়ালেই দেখা যেতে পারে মুস্তাফিজের সুদিনের সূর্য।

শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে চেন্নাইয়ের পেস আক্রমণের প্রধান অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ইনজুরিতে পড়েছেন এই লঙ্কান পেসার। এদিকে আইপিএলের সময়ও ঘনিয়ে আসছে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান পাথিরানা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) মতে, চোটের কারণে পাথিরানা ৪-৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। যার অর্থ- চেন্নাইয়ের প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন এই লঙ্কান পেসার।

পাথিরানা চোট পাওয়ায় কপাল খুলছে মোস্তাফিজের। কারণ, ডেথ ওভারে ভালো বোলিং করার ক্ষেত্রে পাথিরানার অন্যতম সেরা বিকল্প হতে পারেন মুস্তাফিজ। ফলে প্রথম কয়েক সপ্তাহ চেন্নাইয়ের জার্সিতে খেলতে দেখা যেতে পারে মুস্তাফিজকে।

চেন্নাইয়ের কোচ ডাইনে ব্রাভো মনে করছেন, মোস্তাফিজের বোলিংয়ের পেস ও কাটার চিপকের স্লো উইকেটে ভালো কাজে দিতে পারে।

আইপিএলের প্রথম কয়েক সপ্তাহ চেন্নাইয়ের জার্সিতে পাথিরানা নয় দেখা যাবে মোস্তাফিজকে!

আপডেট সময় : ০১:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪