ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

২০৪১ সালের মধ্যে রপ্তানি আয়ে ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা:বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৪৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সরকার দেশের রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে বিশেষ উদ্যোগ নিয়ে তা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

বুধবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, রপ্তানি বহুমুখীকরণ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করার অন্যতম হাতিয়ার। বিশ্ববাজারে বাংলাদেশ এশিয়ার অন্যতম রপ্তানিমুখী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। রপ্তানিমুখী প্রবৃদ্ধি সুসংহতকরণ এবং রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে, বাণিজ্য মন্ত্রণালয় বিদেশী ক্রেতা-ব্র্যান্ড এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উদ্ভাবনী নীতি প্রণয়ন এবং ব্যবসা-বান্ধব নীতি সহায়তা প্রদান করছে। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়কারী চামড়া ও চামড়াজাত পণ্য ২০৪১ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি বলেন, চামড়াজাত পণ্য রপ্তানি আয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে উল্লেখযোগ্য অবদান রাখছে। বিশ্ববাজারে চামড়াজাত পণ্য সরবরাহের জন্য বাংলাদেশ দ্রুত একটি নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশ্ব বাজারে প্রবেশ করতে। আমাদের পণ্যের গুণমান অনেক উন্নত হয়েছে, আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে। আন্তর্জাতিক বাজারে এসব পণ্য উপস্থাপন করতে ব্র্যান্ডিংয়ের বিকল্প নেই। ব্লিস-২০২৩ এই লক্ষ্য অর্জনে অসামান্য অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে আমাদের মোট রপ্তানির ৮৩ শতাংশই তৈরি পোশাক খাতের দখলে। কিন্তু রাতারাতি এ খাত আসেনি। চামড়া ও চামড়াজাত পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। এটি অনেক সম্ভাবনাময় একটি সেক্টর। বাণিজ্য মন্ত্রণালয় চামড়া খাতসহ সব রপ্তানি শিল্পের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করছে।

২০৪১ সালের মধ্যে রপ্তানি আয়ে ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা:বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩