ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

স্টয়নিসের ব্যাটিংয়ে মুম্বাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে লক্ষ্ণৌ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের ব্যাটিং নৈপুন্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌঁড়ে থাকলো লক্ষ্ণৌ

সুপার জায়ান্টস। স্টয়নিস ৪৭ বলে অপরাজিত ৮৯ রান করেন।

গতকাল নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারায় লক্ষ্ণৌ। তবে চতুর্থ উইকেটে ৫৯ বলে ৮২ রানের জুটি গড়ে দলকে দারুনভাবে খেলায় ফেরান অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া ও স্টয়নিস। ৪২ বলে ৪৯ রান করে আহত অবসর নেন পান্ডিয়া।

অন্যপ্রান্তে ইনিংসের শেষ পর্যন্ত খেলে লক্ষ্ণৌকে ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রানের লড়াকু সংগ্রহ এনে দেন স্টয়নিস। ৪টি চার ও ৮টি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৮৯ রান করেন স্টয়নিস। মুম্বাইয়ের অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহেরনডর্ফ ২টি উইকেট নেন।

জবাবে মুম্বাইকে ৫৮ বলে ৯০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ইশান কিষান ও অধিনায়ক রোহিত শর্মা। ২৫ বলে ৩৭ রানে রোহিত থামলেও, হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৮টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করেন কিষান।

দুই ওপেনারের বিদায়ের পর মিডল-অর্ডার ব্যাটাররা দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান করে ম্যাচ হারে মুম্বাই। শেষ ওভারে জয়ের জন্য ১১ রান তুলতে পারেনি মুম্বাই। শেষদিকে ১৯ বলে অপরাজিত ৩২ রান করেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড। লক্ষ্ণৌর জশ ঠাকুর-রবি বিষ্ণোই ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন স্টয়নিস।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠলো লক্ষ্ণৌ। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে নামলো মুম্বাই।

স্টয়নিসের ব্যাটিংয়ে মুম্বাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে লক্ষ্ণৌ

আপডেট সময় : ০৬:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩