ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

সরাইলে দাদির শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল নাতনীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৯৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় ইতি রানী দাস (১৮) নামের এক তরুণী নিহত হয়েছে।
আজ সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তি নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইতি রানী দাস জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রামচরণ দাসের মেয়ে।
পরিবারের সদস্যরা জানায়, ইতি রানী চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকুরী করেন। আজ তার দাদির শ্রাদ্ধানুষ্ঠান হওয়ায় ইতি ও তার ফুফাত ভাই, পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। সেখান থেকে সিএনজি চালিত অটোরিক্সাযোগে নাসিরনগরে বাড়ি ফেরার পথে ধরন্তি নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইতি মারা যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামী করে মামলা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

সরাইলে দাদির শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল নাতনীর

আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩