ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

মালয়েশিয়ায় বাংলাদেশি স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ২০ বছরের কারাদণ্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ২৪৯ বার পঠিত

হাবিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় বাংলাদেশি স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর ২০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দীর্ঘ ৫ বছর পর চূড়ান্ত রায় দিলো আদালত। ২০১৮ সালে বাংলাদেশি নারী আইনজীবী সাজেদা বুলবুলকে নৃশংসভাবে খুনের ঘটনায় স্বামী মো. সাজুকে (৩৭) দেয়া ২০ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন দেশটির আপিল বিভাগ।

আইনজীবী সাজেদা বুলবুল পটুয়াখালী সদরের পুরাতন আদালতপাড়ার মো. আনিস হাওলাদারের ছোট মেয়ে। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএম পাশ করেন। ২০০৪ সালের ২৪ এপ্রিল একই জেলার মির্জাগঞ্জের সুবিদখালীর ঘটকের আন্দুয়া এলাকার সোহরাব ফকিরের ছেলে মো. শাহজাদা সাজুর সঙ্গে বিয়ে হয় তার।

পরে ২০১৬ সালের ৩ ডিসেম্বর স্বামীর সঙ্গে মালেয়েশিয়ায় পাড়ি জমান। এরপর এখানে আসার পর স্বামীর অন্য চেহারা দেখতে পান। সাজু নিজে প্রতিষ্ঠিত হলেও স্ত্রীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করে দেননি। নিয়মিত করতেন নির্যাতন।

২০১৮ সালের ৫ জুলাই সাজেদাকে নৃশংস কায়দায় হত্যা করে পাষণ্ড স্বামী। অপরাধ গোপন করতে স্ত্রীর লাশ ৬ টুকরো করে কেটে দুটি লাগেজে ভরে কুয়ালালামপুরের জালান ইপুর গোম্বাকের একটি ব্রিজের নিচে ডোবায় ফেলে গা ঢাকা দেন। পরিত্যক্ত অবস্থায় দুটি লাগেজ দেখতে পেয়ে এক পথচারী পরে পুলিশকে খবর দেন। পুলিশ লাগেজ দুটি থেকে তার খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেন।

শুক্রবার (৬ অক্টোবর) মো. শাহজাদা সাজুর সাজার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের দেয়া সাজা বহাল রাখেন প্রধান বিচারপতি দাতুক ওয়াজির আলম মাইদিন মীরার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ। আপিল বিভাগের এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ৫ বছর পর নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারে চূড়ান্ত রায় এলো।

আসামিকে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় স্ত্রীকে হত্যার সংশোধিত অভিযোগে দোষী সাব্যস্ত হলে ২০২২ সালের ২৬ মে হাইকোর্ট তাকে ২০ বছরের কারাদণ্ড দেন। এর আগে শাহজাদাকে ২০১৮ সালের ২৫ জুলাই জহুর রাজ্যের পেঙ্গেরাংয়ের কামপুং বুকিত বুলুহ এলাকা থেকে গ্রেফতার করেন পুলিশ।

মালয়েশিয়ায় বাংলাদেশি স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ২০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩