ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

বাগেরহাটে হবে কিডনি ডায়ালাইসিস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৩৮২ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি:
কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস একটি জটিল, ব্যয় বহুল ও প্রয়োজনীয় বিষয়। কিন্তু বাগেরহাটে কিডনি ডায়ালাইসিসের কোন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এই জেলার মানুষদের খুলনা, বরিশাল ও ক্ষেত্র মতে ঢাকায় পর্যন্ত যাওয়া লাগত। যার কারণে ব্যয় ও ভোগান্তি দুটোই বৃদ্ধি পেত রোগী এবং রোগীর স্বজনদের। কিডনি রোগীদের ব্যয় ও ভোগান্তি কমাতে খুব শীঘ্রই বাগেরহাট গ্রীন ল্যাবে কিডনি ডায়ালাসিস শুরু করা উদ্বোধন করা হবে।

আজ দুপুরে বাগেরহাট সদর থানা মোড় এলাকায় বিএমএ ভবনে গ্রীন ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে এই আশ্বাস দেন ল্যাব কর্তৃপক্ষ।

বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা। এসময়, বিএমএ, বাগেরহাট জেলা শাখার সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. অরুণ কুমার, সহ-সভাপতি ডা. মতিন আকন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সাহেব, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুল কাদের, গ্রীন ল্যাবের উদ্যোক্তা ডা. তরিকুল ইসলাম, এ্যাড. মাহফুজুর রহমান লাহু, প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল হাসান লিটন প্রমুখ।

গ্রীন ল্যাবের উদ্যোক্তা ডা. তরিকুল ইসলাম বলেন, সঠিক চিকিৎসা সেবার জন্য ডায়াগনস্টিকের কোন বিকল্প নেই। বাগেরহাটের মানুষকে সাশ্রয়ী মূল্যে ডায়াগনস্টিক সেবা দেওয়ার জন্য আমরা সব ধরণের আধুনিক মেশিন স্থাপন করেছি। আপতত আমাদের সেন্টারে ইসিজি, এক্সরেসহ বেশিরভাগ পরীক্ষা-নিরিক্ষা হবে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করব। এর ফলে বাগেরহাটবাসী সাশ্রয়ী ব্যয়ে ভোগান্তিমুক্ত ডায়ালাইসিস সেবা পাবেন। এছাড়া গরীব রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরিক্ষা করার আশ্বাস দেন এই চিকিৎসক।

বাগেরহাটে হবে কিডনি ডায়ালাইসিস

আপডেট সময় : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩