ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরালো করবে চীন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ২০৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। এক্ষেত্রে তিনি ভিন্নতার যথাযথ ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থাপনা বাড়ানোয় গুরুত্বারোপ করেছেন। বুধবার শেষ হওয়া দুই দিনের কেন্দ্রীয় প্রতিবেশী কর্ম সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এমন কথা বলেন। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যযুদ্ধ বৃদ্ধির পর এই প্রথম জনসম্মুখে ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট। শি জিনপিং বলেন, একটি যৌথ ভবিষ্যত সম্প্রদায় গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হবে। সংবাদমাধ্যম সিনহুয়া থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেশীদের সঙ্গে চীনের সম্পর্ক আধুনিক ইতিহাসের সেরা স্তরে রয়েছে। এদিকে চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। এর আগে সোমবার চীনের প্রতি সতর্কতা উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা (চীন) যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে।গত সপ্তাহে চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর তারাও আমদানিকৃত সব আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।

ট্যাগস :

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরালো করবে চীন

আপডেট সময় : ০২:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫