ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

পশ্চিমবঙ্গে ইটভাটার চিমনি ধস, ৩ শ্রমিক নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৪৩১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিমবঙ্গে একটি ইটের ভাটায় কাজ করার সময় চিমনি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ইতিন্দাঘাটার ধলতিতা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস বন্ধ থাকার পর বুধবার রাতে আবার ইট তৈরির কাজ শুরু হয়। ভাটার চিমনির ভেতরের ডাম্পারে আগুন জ্বালানো হয়। এই ডাম্পারের ভেতরেই কাঁচা মাটির ইট রেখে পোড়ানোর কাজ হয়।

ইট ভাটার মালিক সঞ্জয় ঘোষ ডাম্পারে আগুন দেওয়ার জন্য উত্তরপ্রদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়ে এসেছিলেন। তারা আগুন জ্বালানোর কিছুক্ষণ পরেই বিকট শব্দে ইটভাটার জ্বলন্ত চিমনিটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বেশ কয়েকজন শ্রমিক।

খবর দেওয়া হয় বসিরহাট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দেন।

আহতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার রাজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভানোর পর ইটভাটার ডাম্পারের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। ফলে চিমনি ভেঙে পড়ে।

পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন হাফিজুর রহমান (৩২), হাফিজুল মন্ডল (৩৫) ও রাকেশ কুমার (৪০)। প্রথম দুজন স্থানীয় বাসিন্দা, অন্যদিকে রাকেশ কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

পশ্চিমবঙ্গে ইটভাটার চিমনি ধস, ৩ শ্রমিক নিহত

আপডেট সময় : ০২:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩