ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

নারী কেলেঙ্কারির দায়ে জাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ৩৫৮ বার পঠিত

জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সদস্য অনুপ কুমার ব্যানার্জীকে সংগঠন বিরোধী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।

অনুপ কুমার ব্যানার্জী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এর স্নাতক চতুর্থ বর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তবে কোন ঘটনার প্রেক্ষিতে সংগঠন এ সিদ্ধান্ত গ্রহণ করল তা সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি। এদিকে কিছু সূত্রে জানা গেছে, এক সিনিয়র শিক্ষার্থীর সাথে সম্পর্কের জের ধরে তার দেওয়া অভিযোগের প্রেক্ষিতে অনুপকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগে নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই। সম্প্রতি সময়ে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অনুপ কুমার ব্যানার্জীকে জাবি শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো। একই সাথে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হলো।

এদিকে শাখা ছাত্রলীগ ও বিভাগের একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের এক ছাত্রীর সঙ্গে অনুপের সম্পর্ক ছিলো। পরবর্তীতে ওই ছাত্রী তার সাথে সম্পর্ক রাখতে না চাওয়ায় নানাভাবে ছাত্রীকে ব্লাকমেইল করতেন অনুপ কুমার। এমনকি বিভিন্ন সময় নিজেদের মধ্যেকার ‘একান্ত গোপনীয়’ ভিডিও ফাঁস করার হুমকি দিয়েছেন বলেও জানা গেছে।

এসবের প্রেক্ষিতে অনুপের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইনস্টিটিউটের পরিচালক বরাবর অভিযোগ দেন ওই ছাত্রী। এর জেরে জাবি শাখা ছাত্রলীগ থেকে অনুপকে বহিষ্কার করা হয়েছে।

তবে ওই ছাত্রী চান না বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি হোক। কারণ হিসেবে উল্লেখ করেন অভিযুক্ত অনুপ তার ‘কাছের ছোট ভাই’ ও একই বিভাগে বাড়ি। গণমাধ্যমে এ বিষয়ে কথা বলতে কোনোভাবেই রাজি হননি তিনি।

সার্বিক বিষয়ে জানতে অভিযুক্ত অনুপ কুমার ব্যানার্জির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এবিষয়ে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক মো. রেজাউল ইসলামকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।

নারী কেলেঙ্কারির দায়ে জাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩