ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

জাবিতে বিজয় দিবসের প্রীতিভোজে নকল কুপন ব্যবহারের অভিযোগ!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৩১৫ বার পঠিত

জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ রাসেল হলে বিজয় দিবসের প্রীতিভোজে নকল কুপন ব্যবহারের অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক হলে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ উৎসবে শেখ রাসেল হল ছাড়াও বিশ্বকবি রবীন্দ্রনাথ হল, শহীদ সালাম বরকত হলসহ আরও কয়েকটি হলে নকল কুপন ব্যবহারের অভিযোগ উঠেছে। হলে প্রীতিভোজের খাবার নেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীর কাছে কুপনের অবিকল ফটোকপি করা নকল কুপন পাওয়া যায়।

শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, এভাবে শুধু শেখ রাসেল হলেই প্রায় ২৫-৩০ টি নকল কুপন ব্যবহার করা হয়েছে।

নকল কুপনধারী এক শিক্ষার্থী বলেন, “আমি ঢাকার বাইরে থাকায় কুপন কাটতে পারিনি। এজন্য আমি আমার ডিপার্টমেন্টের জুনিয়রের সাথে কথা বলে একটা কুপন ম্যানেজ করি। কুপনটি দেখে আমার সন্দেহ হলেও আমি তাড়াহুড়া করে নিয়ে চলে আসি। তারপরে এ ঘটনাটি ঘটেছে।”

তবে অভিযুক্ত ঐ শিক্ষার্থীর জুনিয়র বলেন, “সে সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘কুপন বিনিময়’ গ্রুপ থেকে কুপনটি সংগ্রহ করেছে। এর থেকে বেশি কিছু জানে না তিনি।”

শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক মো. তাজউদ্দিন সিকদার বলেন, “ঐ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। যদিও তারা আমাদের হলের নয়, তবে তাদের নিজ নিজ হলের প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেওয়া হবে। পরবর্তীতে এমন ঘটনা যাতে না হয়, এজন্য প্রত্যেকটি হলে আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

জাবিতে বিজয় দিবসের প্রীতিভোজে নকল কুপন ব্যবহারের অভিযোগ!

আপডেট সময় : ০৯:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩