ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

চিলির ভয়াবহ দাবানলে নিহত ৫১, এক শহরেই এখনো নিখোঁজ ২ শতাধিক!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ২১২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে জঙ্গলে আগুন লেগে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে দেশের একটি শহরের দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শহর এলাকায় জরুরী পরিষেবাগুলি হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করে আগুনের সাথে লড়াই করছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় পর্যটন শহর ভিনা দেল মারের আশেপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে শনিবারের মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা ৩০,০০০ থেকে ৪৩,০০০ হেক্টরে বেড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, মধ্য চিলির ভালপারাইসোর পরিস্থিতি সবচেয়ে নাজুক। যে এলাকায় আগুন ছড়িয়েছে সেখানে রাস্তার ওপর পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে। বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য বলছে, আগামী কয়েক ঘণ্টায় মৃতের সংখ্যা আরও বাড়বে।

তিনি বলেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল কিছু এলাকায় দাবানল শহরাঞ্চলের খুব কাছাকাছি ছড়িয়ে পড়েছে। ওইসব এলাকার মানুষ, বাড়িঘর ও অন্যান্য স্থাপনা হুমকির মুখে পড়েছে।

ক্যারোলিনা তোহা বলেন, এই অগ্নিকাণ্ডে হতাহতের কারণে দেশটি ২০১০ সালের ভূমিকম্পের পর সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। ওই ভূমিকম্পে প্রায় ৫০০ মানুষ নিহত হয়।

চিলির ভয়াবহ দাবানলে নিহত ৫১, এক শহরেই এখনো নিখোঁজ ২ শতাধিক!

আপডেট সময় : ০২:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪