ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

খেলাপি ঋণ কমলেও প্রভিশনে উল্টো চিত্র!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৩৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে। সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২৫ হাজার ২৭১ কোটি টাকা। চলতি বছরের জুনে ঘাটতি ছিল ২১ হাজার ৪৬৪ কোটি টাকা। তিন মাসে বেড়েছে ৩ হাজার ৮০৭ কোটি টাকা।

খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সাধারণত সংরক্ষিত থাকে। খেলাপি ঋণ কমলে বা বাড়লে প্রভিশন হ্রাস বা বৃদ্ধি পায়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে উল্টো।

তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৫৫ হাজার ৩৯৮ কোটি টাকা। তিন মাস আগে জুন প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা। তবে খেলাপি ঋণ কমার সঙ্গে প্রভিশন ঘাটতি না কমে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, সাধারণ ক্যাটাগরির ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে পরিচালন মুনাফার ০.৫ থেকে ৫ শতাংশ প্রভিশন হিসেবে রাখতে হয়।

এ ছাড়া ব্যাড অ্যান্ড লস বা কু-ঋণ, ডাউটফুল বা সন্দেহজনক ঋণ এবং সাব-স্ট্যান্ডার্ড বা প্রাথমিক মানের খেলাপি ঋণের বিপরীতে যথাক্রমে শতভাগ, ৫০ শতাংশ ও ২০ শতাংশ করে হারে প্রভিশন সংরক্ষণ করা হয়।

আর্থিক খাতের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলছেন যে পুনঃতফসিলিকরণ বৃদ্ধির সাথে সাথে মুনাফা থেকে প্রভিশন সংরক্ষণের প্রয়োজন থাকলেও কিছু ব্যাংক তা করতে পারেনি। বরং কিছু ব্যাংকের খেলাপির হার বেড়েছে এবং প্রভিশন ঘাটতির হারও বেড়েছে।

রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক ও একটি বেসরকারি ব্যাংকের প্রভিশন ঘাটতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতির এ ঘটনা ঘটেছে।

খেলাপি ঋণ কমলেও প্রভিশনে উল্টো চিত্র!

আপডেট সময় : ০২:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩