এবার বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুললেন বাবর আজমও
- আপডেট সময় : ০৬:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
বিপিএলের উইকেট নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে এই লিগের মান অন্য সব লিগের চেয়ে খারাপ। এবার এই লিগের মান নিয়ে প্রশ্ন তুলেছেন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান বাবর আজমও।
বিপিএলের মান বাড়ানো প্রসঙ্গে বাবর বলেন, ‘উইকেট দিনে এক রকম, রাতে অন্যরকম আচরণ করে। ধারাবাহিকভাবে বাউন্স পাওয়া যায় না এবং সবসময় স্পিনও হয় না, মাঝে মাঝে স্লো এবং নিচু হয়। আমার মনে হয় উইকেটের দিক থেকে বিপিএলের মান আরও বাড়াতে হবে।’
আজ বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়েও কথা বলেন বাবর। নিজের চেয়ে বয়সে বড় সাকিব কীভাবে নিজের অভিজ্ঞতা বাকিদের সঙ্গে শেয়ার করেন তা ব্যাখ্যা করেন এই পাকিস্তানি অধিনায়ক। তিনি আরও বলেন, শাকিব সব সময় হাসিমুখে থাকেন।
বাবর বলেন, ‘আমি নই, শাকিব ভাই বড় (বয়সে)। আমি মনে করি এটা রংপুর রাইডার্স এবং তরুণদের কৃতিত্ব যে সাকিব তাদের দলে আছে। তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে শেয়ার করে, ম্যাচের সময়ও সে এটা করে; এটা খুবই ভালো জিনিস। ড্রেসিংরুমে সে সবসময় পজিটিভ এবং হাস্যোজ্জ্বল থাকে।’





















